অর্থনীতি

বাংলাদেশের নেয়া কর্মপরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সন্তোষ প্রকাশ

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পেতে বাংলাদেশের নেয়া কর্মপরিকল্পনায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর, কংগ্রেস ও পররাষ্ট্র দপ্তর সন্তোষ প্রকাশ করেছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দেশের তৈরি পোশাক খাত নিয়ে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলছে দাবি করে মন্ত্রী বলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সাবেক আওয়ামী লীগ নেতা রায় রমেশের ইন্ডাস্ট্রি অল সংগঠনটি গার্মেন্টস খাত নিয়ে মিথ্যা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করছে।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে দেশে কোনো নির্বাচন হবে না। তবে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে সফল আলোচনার বিষয়ে বাংলাদেশ আশাবাদী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ