চরম রাজনৈতিক অস্থিরতা সত্বেও ২০১৩ সালের আগের বছরের চেয়ে ২৪% বেশি-বিদেশি বিনিয়োগ বেড়েছে— এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে জাতিসংগের বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য সম্পর্কিত গবেষনা শাখা-অ্যাঙ্কটাডের সাম্প্রতিক প্রতিবেদনে। মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এ তথ্য উপস্থাপন করা হয়।
অ্যাঙ্কটাডের তথ্যে দেখা যায়, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ২০১২ সালে দেশি-বিদেশি বিনিয়োগ আসে ১২৯ কোটি ডলার। আর ২০১৩ সালে রাজনৈতিক অনিশ্চয়তা সত্বেও এ বিনিয়োগ বেড়ে দাড়িয়েছে প্রায় ১৬০ কোটি ডলারে। যা দক্ষিণ এশিয়ায় ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ।
তবে এর মধ্যে নতুন বিনিয়োগের পরিমান খুবই কম মাত্র ৯% আর ৭৪% আন্তঃপ্রতিষ্ঠান ঋণ। বাকী ১৭% বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান পুণঃবিনিয়োগ করেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: