অর্থনীতি

এডিবির ৮ কোটি ২০ লাখ ডলারের ঋণসহায়তা

এডিবি
এডিবি

উপকুলবর্তী শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মেকাবেলায় এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে-এডিবি ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলারের ঋণ এবং এক কোটি ২০ লাখ ডলারের অনুদান সহায়তা দেবে। রোববার এ উপলক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণ চুক্তি সই হয়েছে।

ঋণচুক্তিতে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির পক্ষে আবাসিক কার্যালয়ের প্রধান কাজুহিকো হিগোচি স্বাক্ষর করেন।

এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮টি উপকুলবর্তী শহরে এ সহায়তার অর্থ ব্যবহার করা হবে।

শহুরগুলো হলো- আমতলী, গলাচিপা, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা, ভোলা, দৌলতখান ও কলপাড়া।

ঋণ ও অনুদান সহায়তার অর্থ দিয়ে নগরায়নে প্রকল্প নেয়া হবে। এসব প্রকল্পের আওতায় ড্রেনেজ, পানি সরবরাহ, সেনিটেশন, সাইক্লোন সেল্টার, বর্জ্য ব্যবস্থাপনা, শেল্টার হোম ও বাস টার্মিনাল নির্মাণ এবং বস্তির উন্নয়ন করা হবে।

মোট ঋণ সহায়তার মধ্যে ৫ কোটি ২০ লাখ ডলার হলো এডিবির সহজ শর্তের ঋণ। ২ শতাংশ সুদহারে ২৫ বছরে পরিশোধ করতে হবে। গ্রেস পিরিয়ড হলো ৫ বছর। আর ৩ কোটি ডলার হলো এডিবির ক্লাইমেট তহবিলের। মাত্র শূন্য দশমিক ১০ শতাংশ সুদহারে পরিশোধ করতে হবে ৪০ বছরে। গ্রেস পিরিয়ড ধরা হয়েছে ১০ বছর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ