অর্থনীতি

ব্যাংক বেসিক ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

ব্যাংক বেসিক ব্যাংক
ব্যাংক বেসিক ব্যাংক

ঋণ অনিয়মের অভিযোগের মধ্যে পদত্যাগ করেছেন সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু। শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে পদত্যাগপত্র জমা দেন তিনি।

রোববার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে।

২০০৯ সালে সেপ্টেম্বরে শেখ আবদুল হাইকে তিন বছরের জন্য বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়। ২০১২ সালের সেপ্টেম্বরে তার নিয়োগ নবায়ন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে এ অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ার পর গত ২৯ মে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রীর কাছে সুপারিশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে পর্ষদ ভেঙে না দিয়ে বরং চেয়ারম্যানকে পদত্যাগ করার কথা বলা হচ্ছিল। আর সেই কারণেই গতকাল তিনি পদত্যাগ করেন।

এর আগে ২৫ মে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ