অর্থনীতি

রোববারই নিয়োগ পাচ্ছেন বেসিক ব্যাংকের নতুন চেয়ারম্যান

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকে রোববার নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে–জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, রোববার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হবে। নতুন চেয়ারম্যান কে হচ্ছেন- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, 'এরইমধ্যে একজনকে চেয়ারম্যান হিসেবে পছন্দ করা হয়েছে। তিনি একজন প্রখ্যাত ব্যাংকার।

ঋণ কেলেংকারির মুখে শুক্রবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পদত্যাগপত্র জমা দেন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু তিনি। পরে আজ (শনিবার) সকালে অর্থমন্ত্রী নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঋণ বিতরণ ও নিয়োগ পদোন্নতিতে অনিয়মের দায়ে ২৬ মে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ