অর্থনীতি

বেসিক ব্যাংকের আস্থা পুনরুদ্ধারে ১১ দফা সুপারিশ

হাছান মাহমুদ
হাছান মাহমুদ

বেসিক ব্যাংকের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও হারানো আস্থা পুনরুদ্ধারে নতুন পর্ষদের কাছে ১১ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার বিকেলে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামান।

এক সময়ে ভালো ব্যাংকের মডেল হিসেবে চিহ্নিত হলেও দুর্নীতি, স্বজনপ্রীতি আর দলীয়করণে দুষ্টচক্রে ভেঙে পড়েছে ব্যাংকটির ভিত নষ্ট হয়েছে সুনাম আর আমানতকারীদের আস্থা বলে জানান তিনি।

আরও দুই বছর আগেই বেসিক ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দুর্নীতির তথ্য জানান পরও বাংলাদেশ ব্যাংক কেন ব্যবস্থা নেয়নি এ—প্রশ্নের জবাবে এসএম মনিরুজ্জামান বলেন, তাদের শোধরানোর সুযোগ দেয়া হয়েছিল পাশাপাশি অনেক আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন-দুদক না চাইলেও দুর্নীতিবাজদের সম্বন্ধে সব তথ্যই বাংলাদেশ ব্যাংক তাদের দিবে। এরপর ব্যবস্থা নেয়া বা না নেয়া দুদকের ব্যাপার বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

ব্যাংকটির একেবারে অন্তিম মুহূর্তে টনক নড়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের। দুর্নীতির অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক কাজী ফকরুল ইসলামকে অপসারণ ও চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে সম্মানজনক বিদায়ের মধ্যেদিয়ে ব্যাংকটিকে রক্ষার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

এ লক্ষ্যেই নতুন চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক করে ১১ দফা সুপারিশ করেছে বাংলাদেশ ব্যাংক। এরমধ্যে সাবেক চেয়ারম্যান ও এমডির আস্থাভাজনদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা, ঋণ শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, খেলাপী ঋণ আদায়ে গঠিত টাস্ক ফোর্সের কার্যক্রম জোরদার করা, নিয়োগ বদলি ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদও দেয়া হয়েছে নতুন পর্ষদকে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ