অর্থনীতি

বাজার তদারকিতে কমেছে নিত্যপণ্যের দাম

বাজার
বাজার

নিয়মিত বাজার তদারকির ফলে কিছুটা কমেছে নিত্যপণ্যের দাম। আর সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে মাছের দামও। সরকারের বাজার তদারক কমিটির দাবি খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার কমে আসতে শুরু করেছে। ফরমালিনযুক্ত কোনো শাক-সবজি, মাছ-মাংস ও ফলমূল বাজারে ঢুকতে পারছে না বলে জানান খুচরা ব্যবসায়ীরাও।

রোজার প্রথম দিন থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে বিএসটিআই ও সিটি করপোরেশন নিয়মিত বাজার পরিদর্শন করছে।

পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারে পণ্যমূল্যের সামঞ্জস্য আছে কিনা ক্ষতিকর কোনো রাসায়নিক ব্যবহার করা হচ্ছে কিনা এসব তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

সরকারের বাজার তদারকি কমিটির দাবি তাদের এ অভিযানের ফলে পাইকারি বাজারের সঙ্গে জিনিসপত্রের দামের পার্থক্য অনেকটা কমে এসেছে। কমে এসেছে ফরমালিনের ব্যবহারও।

উৎপাদক পর্যায় থেকে বিভিন্ন হাত ঘুরে পাইকারি বাজার পর্যন্ত আসতে পণ্যমূল্য কত হবে সে ব্যাপারে এ তদারকি কমিটির যেমন কোনো ধারনা নেই তেমনি তাদেরকে এ ব্যাপারে কোনো নির্দেশনাও দেয়া হয়নি।

যে কারণে জিনিসপত্রের দাম কিছুটা কমলেও অব্যাহতই আছে ঊচ্চ মূল্য বলে জানান খুচরা ব্যবসায়ীরা।

অবশ্য সুখবর দিচ্ছে ইলিশের বাজার। বর্ষা মৌসুমে নদীতে বেশি বেশি ইলিশ ধরা পড়ছে। যে কারণে বাজারে এর আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে এসেছে।

বিক্রেতারা দাবি করছেন, শুধু খুচরা বাজার তদারকি না করে সরবরাহ ব্যবস্থাপনার সকল স্তরে তদারকি বাড়াতে পারলে সব জিনিসের দামই কমে আসবে। কমে আসবে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ