ব্যাংক খাতে একের পর এক অনিয়মের বিষয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের সতর্ক করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আতিউর রহমান। একইসঙ্গে ব্যাংক খাতে অতিরিক্ত তারল্য বিবেচনায় শিল্পঋণের সুদ কমানোরও পরামর্শ দেন তিনি।
সোমবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, নিয়ম-শৃঙ্খলার ব্যত্যয় ঘটলে বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: