অর্থনীতি

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িত বিল পরিশোধের নির্দেশ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত অ্যাক্সপ্টেড সকল বিল ২০১৬ সালের মধ্যে পরিশোধ করতে সোনালী ব্যাংকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার ব্যাংকার্স অ্যাসোসিয়েশ অব বাংলাদেশের (এবিবি) সঙ্গে বৈঠককে সোনালী ব্যাংকে কেন্দ্রীয় এ নির্দেশ দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করতে ব্যর্থ হলে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী সোনালী ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দেয়া হয়েছে।

হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১৭০০ বিল সোনালী ব্যাংকে পড়ে আছে দিনের পর দিন। জামিনদার হওয়ায়, আইনত বিলগুলো সোনালী ব্যাংক পরিশোধ করতে বাধ্য। তবে কয়েক বছর পার হয়ে গেলেও এ নিয়ে কোনো সোনালী ব্যাংক কোনো কর্নপাত করছিল না।

সোমবার সরকারি ও বেসরকারি সব বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিলগুলো নিশপ্তির নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

সংবাদ সম্মেলেন জানানো হয়, কয়েকটি ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে বিলগুলো পরিশোধ করতে সোনালী ব্যাংকও রাজি হয়েছে। বিনিয়োগে মন্দা অবস্থা কাটাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর জন্য সকল ক্ষেত্রে সুদ হার কমিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ সময় চলতি অর্থবছরের জন্য কৃষি ঋণ নীতিমালা ঘোষণা এবং এ বছর মোট ১৫ হাজার ৫৫ কোটি টাকা কৃষি ঋণবিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ