অর্থনীতি

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৩,৩২০ কোটি ডলার: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি ডলার—জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার রাজধানীতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

রপ্তানি আয়ের এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি।

লক্ষ্যমাত্রা অর্জনে সব ধরনের উদ্যোগ নেবে সরকার— এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, গত অর্থবছরে প্রথমবারের মতো দেশের রপ্তানি আয় ৩ হাজার কোটি ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

রপ্তানি আয়ের পাঁচ ভাগের চার ভাগই আসে পোশাক খাত থেকে তাই এ খাতকে বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে বের করার সব ধরনের চেষ্টা করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, রপ্তানি আয় বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বাধা না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির তথ্য মতে, রাজনৈতিক অস্থিরতা ও পোশাক শিল্পে দুটি বড় দুর্ঘটনার পরও গত অর্থবছরে বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে প্রথমবারের মতো ৩ হাজার কোটি ডলারের বেশি আয় করে বাংলাদেশ। তবে গত অর্থবছরে রপ্তানি আয় ৩ হাজার ৫০ কোটি ডলার ধরা হলেও অর্জন হয়েছিল ৩ হাজার ১৭ কোটি ৬৮ লাখ ডলার।

চলতি অর্থবছরে ১০.২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রপ্তানি আয়ের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি ডলার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ