আগামী ২৫ থেকে ২৮ জুলাই দেশের সব কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত একটি সার্কুলার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিজিএমইএয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ২৫, ২৬ ও ২৮ জুলাই চট্টগ্রাম কাস্টমস হাউস ও ঢাকার কমলাপুর আইসিডিসহ সব কাস্টমস স্টেশন খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে ওই তিন দিন দেশের সব কাস্টমস স্টেশন সংশ্লিষ্ট ব্যাংকের শাখা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দেয়া যাচ্ছে।
এছাড়া ছুটির দিন হওয়ায় কাজে যোগদানকারী কর্মকর্তা/কর্মচারীদের সম্মানজনক যুক্তিসঙ্গত ভাতা প্রদানের জন্যও নির্দেশনা দেয়া হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: