অর্থনীতি

তোবার শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান বিজিএমইএয়ের

বিজিএমইএ
বিজিএমইএ

বেতন ও বোনাসের দাবিতে অনশনরত তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মান্নান কচি এ পরামর্শ দেন।

সংবাদ সম্মেলনে কচি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে তোবার শ্রমিকদের অন্তত এক মাসের বেতন দেয়ার চেষ্টা করা হবে। এছাড়া তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিনের বিষয়ে চেষ্টা চলছে— এ কথা উল্লেখ করে কচি বলেন, 'তার জামিন হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সহ সভাপতি শহীদুল্লাহ আজীম, সংগঠনের সাবেক সভাপতি টিপু মুন্সী ও সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত চার দিন ধরে অনশন করেন রাজধানীর বাড্ডার তোবা গ্রুপের পোশাক শ্রমিকরা।

জানা গেছে, গত বছর ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন কারাবন্দি থাকায় তার মালিকানাধীন তায়েব ডিজাইন, তুবা টেক্সটাইল মিল, মিতা ডিজাইন, তোবা ফ্যাশন ও বুকশান গার্মেন্ট লিমিটেডের দেড় সহস্রাধিক শ্রমিক গত তিন মাস ধরে মজুরিসহ অন্যান্য ভাতা পাচ্ছেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ