অর্থনীতি

একনেকে চারটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন

একনেক
একনেক

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭২০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠকের পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি কোষাগার থেকে দেয়া হবে ৫৬৪ কোটি ৭০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য হিসেবে আসবে ১৫৬ কোটি টাকা।

তিনি বলেন, সভায় ৩৩১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘পল্লি বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১ (প্রথম সংশোধন) প্রস্তাব’ শীর্ষক একটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে।

মন্ত্রী বলেন, ২০১০ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পে সে সময় ব্যয় ধরা হয়েছিল ২৬৭ কোটি ৭২ লাখ টাকা। প্রকল্পটিতে আইডিবির দুই কোটি মার্কিন ডলারের প্রকল্প সাহায্য দেয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি চূড়ান্ত না হওয়ায় ২০১৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরে ২৪ জুন ২০১৪ তারিখে বাংলাদেশ সরকারের সঙ্গে আইডিবির চুক্তিটি চূড়ান্ত হলে প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পাদনের জন্য সংশোধিত প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এ প্রকল্পের আওতায় দুই হাজার ২০০ কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ এবং ৩০০ কিলোমিটার লাইন সংস্কার করা হবে।

একনেক সভায় ৪৪ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ‘ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনি টেস্ট (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পও পাস হয়েছে। এর উদ্দেশ্য হলো ভিশন ২০২১ অনুযায়ী বাংলাদেশে দৈনিক জনপ্রতি ১৫০ মিলিলিটার দুধ প্রাপ্তি নিশ্চিত করতে দুধ উত্পাদন বছরে ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা। প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রকল্প ২০১৯ সালের জুনের মধ্যে সম্পন্ন করবে।

একনেকে আরও দুটি সংশোধিত প্রকল্প পাস হয়েছে। এগুলো হলো ১৯৮ কোটি দুই লাখ টাকা ব্যয়ে ‘লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তত্সংলগ্ন এলাকাকে মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প এবং ১৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্প।

সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র প্রথম আলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ