বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার বিকেলে ২ হাজার ২০০ কোটি ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানানো হয়।
গত জুলাই মাসে রেকর্ড ১৪৮ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স আসে বাংলাদেশে। পাশাপাশি বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি বিদেশ থেকে ৩০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা ঋণ এসেছে।
এ সময়ে বৈদেশিক মুদ্রা আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় রিজার্ভের এ অবস্থা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: