তোবা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার বিষয়ে বিজিএমইএ আর কোনো দায়িত্ব নেবে না— বলে জানিয়েছেন বিজিএমইএয়ের সহ-সভাপতি এসএম মান্নান। শুক্রবার কাওরান বাজারে বিজিএমইএ ভবনে সংবাদিকদের তিনি এ কথা বলেন।
তবে বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য তোবার মালিক দেলোয়ার হোসেনের ওপর চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, প্রায় দুই সপ্তাহ একটানা আন্দোলন অনশনের পর এখন শ্রমিক শূন্য তোবার পেশাক শিল্প কারখানা।
শুনশান নিরবতা। গেটের সামনে রয়েছে পুলিশের সতর্ক পাহারা। শ্রমিক কর্মচারিরা দুই মাসের বেতন পাওয়ায় থেমে গেছে ক্ষোভ ও আন্দোলনের তেজ।
তবে বাকি বেতন নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। জুলাই মাসের বেতন এ মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধের ঘোষণা দিলেও এর দায় দায়িত্ব নেবে না বিজিএসইএ। দায়িত্ব নেবে না বোনাস ও ওভারটাইমের বিষয়েও।
তোবা শ্রমিকদের বাকী পাওনা পরিশোধের ব্যাপারে মালিক দেলোয়ার হোসেনের ওপর চাপ বিজিএমইএয়ের পক্ষ থেকে অব্যাহত থাকবে।