দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় ও দোষীরা শাস্তির না পাওয়ায় পোশাক শিল্প খাতের সমস্যা সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন শিল্প উদ্যোক্তা ও বিশিষ্টজনেরা। সমস্যা নিরসনে পোশাক কারখানার মালিকদের সংগঠন-বিজিএমইএকে এ বিষয়গুলো খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘পোশাক শিল্পের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনায় এসব কথা উঠে এসেছে।
পোশাক শিল্পের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক বাজার চাহিদা, দুর্ঘটনা, শ্রমিক অসন্তোষ ও বিজিএমইএর ভূমিকাসহ নানা বিষয় নিয়ে বক্তারা কথা বলেন।
তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে বিগত সময়ের দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন বিজিএমইএকে আরো খতিয়ে দেখার আহবান জানান বিশিষ্ট্যজনেরা। পাশাপাশি এ বিষয়ে নিরবতার জন্য বিজিএমইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বিজিএমইএ আজকে মনে হচ্ছে সেই যারা ত্রুটিপূর্ণ ফ্যাক্টরি যারা সাব কন্ট্রাকটরি যাদের সস্তা শ্রমভিত্তিক দক্ষ শ্রম নয় সস্তা শ্রম ভিত্তিক সেই আগেকার কৌশল নিয়ে এগুতে চাচ্ছে তাদেরই বড় ধরনের প্রতিনিধি হয়ে আছেন।’
কলামিস্ট আবুল মকসুদ বলেন, ‘গত ২৫ বছরে যতো দুর্ঘটনা ঘটেছে সমস্ত দুর্ঘটনার যে সমস্ত তদন্ত রির্পোট আপনারা পেয়েছেন যেগুলো প্রকাশিত হয়নি সেগুলো নিয়ে বসুন।’
নানারকম গুজব ছড়িয়ে এ শিল্পকে যেন, ধ্বংস না করা হয় ও দুর্ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষী যাতে শাস্তি পায় তার ওপর গুরুত্বারোপ করেন শিল্প মালিক প্রতিনিধিরা।
সিংক: আবদুস সালাম মোর্শেদী বলেন, ‘অনেক ইনসিডেন্ট ঘটেছে কোনো রকম তদন্ত হয়েছে, রির্পোট আসেনি, বিচারের কথা আমি বলতে চাই না। রির্পোট করে তা বের করা উচিত।’
অতি মুনাফালোভী ও রাজনৈতিক অশুভ চক্রের হাত থেকে এ শিল্পকে রক্ষার দাবিও উঠে আসে আলোচনায়।