অর্থনীতি

আয়-ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি

বিএনপি
বিএনপি

নির্বাচন কমিশনে ২০১৩-১৪ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের কাছে দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আয়-ব্যয়ের তথ্য বিবরণী জমা দেন।

পরে রিজভী সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় হিসাব জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩১ জুলাই পর্যন্ত। তবে আবেদন করে ১৪ আগস্ট পর্যন্ত সময় নেয়া হয়। তাই আজ (বৃহস্পতিবার) দলের তথ্য বিবরণী জমা দেয়া হলো।

রিজভী আরো বলেন, ২০১৩-১৪ অর্থবছরে বিএনপি ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয় করেছে। একই সঙ্গে ব্যয় হয়েছে ২ কোটি ২৭ লাখ ৩৬২ টাকা।

ঘাটতির অর্থ দলের পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত আয় থেকে মেটানো হয়েছে বলেও এ সময় জানান তিনি।

চলতি অর্থ বছরে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় গত বছরের উদ্বৃত্ত অর্থ থেকে ঘাটতি মেটানো হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ