যুক্তরাষ্ট্র অগ্রাধিকারমুলক বাণিজ্য সুবিধা (জিএসপি) পুনর্বহাল করলে বাংলাদেশও তা পাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার বিকালে রাজধানীতে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, তাদের শর্তানুযায়ী প্রায় সব শর্তই পুরণ করা হয়েছে। বাকীগুলোও পুরণ হবে। বাস্তব অবস্থা বিবেচনায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা না পাওয়ার কোনো কারণ নেই বলে তিনি উল্লেখ করেন।
এর পাশাপাশি দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে দেশি-বিদেশি মহলে ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের সাফল্যে ঈর্শান্বীত হয়ে অনেকেই তৈরি পোশাক শিল্পকে ধংস করার পায়তারা করছে।
এদেরই একটি অংশ তোবা গার্মেন্টসের অসন্তোষ সৃষ্টি করেছিল বলে বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন। তবে তোবা গ্রুপ আবার চালু হবে কিনা সে বিষয়ে সংশয়ে আছেন তোফায়েল আহমেদ।