অর্থনীতি

বাণিজ্য উন্নয়নে সুনিদির্ষ্ট প্রস্তাবের আহ্বান ভি কে সিং এর

ভি কে সিং
ভি কে সিং

শুল্ক ও অশুল্ক দূর করে বাংলাদেশ-ভারতের বাণিজ্য উন্নয়নে উভয় দেশের ব্যবসায়ীদের কাছে সুনিদির্ষ্ট প্রস্তাবের আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. ভি কে সিং। রোববার রাজধানীর এক হোটেলে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য উন্নয়ন নিয়ে ভারত-বাংলাদেশ বিজনেস কনক্লেভ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পোশাকশিল্পে বাংলাদেশকে যৌথভাবে বিনিয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ব বাজারে বাংলাদেশ অনেকটাই এগিয়েছে, একসঙ্গে কাজ করলে বিশ্ব বাজারে অভাবনীয় সাড়া পড়বে। তার মতে ভারতের বাজারে বাংলাদেশি বিনিয়োগকারীদের অনেক সুযোগ থাকলেও বাংলাদেশ এখনও সে সুযোগ কাজে লাগানোয় অনেকটা পিছিয়ে রয়েছে।

আয়োজনে ড. ভি কে সিং বাংলাদেশসহ সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে ভারতের নির্বাচিত নতুন সরকারের নানা বাণিজ্যিক পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সংযোগ, সীমান্ত বাণিজ্য অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূরীকরণসহ বিভিন্ন বিষয় উঠে আসে। সম্মেলনে উভয় দেশের মন্ত্রী, উর্দ্ধতন সরকারী কর্মকর্তা এবং বিভিন্ন শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।

সীমান্তবর্তী নিরাপত্তাহীনতা, সমস্যা বাণিজ্যের প্রসারে প্রধান প্রতিবন্ধক— উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, পণ্যে শুল্ক বেশি হওয়ায় দুদেশের বাণিজ্য বাধাগ্রস্থ হচ্ছে।

একই অনুষ্ঠানে মেঘালয়ের মুখ্যমন্ত্রী ড. মুকুল সাংমা হাইড্রো পাওয়ার দিয়ে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান।

সম্মেলনের শেষভাগে দুদেশের বিনিয়োগকারী ও উদ্যোক্তারা বিজনেস টু বিজনেস সেশনে পারস্পরিক বাণিজ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পরে আয়োজকরা এক সংবাদ সম্মেলনে বলেন, উভয় দেশের বাণিজ্যিক প্রস্তাবনাগুলো খুব শিগগিরই ভারত-বাংলাদেশ সরকারকে জানিয়ে এ বিষয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানাবেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ