নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো চাল রপ্তানির করতে যাচ্ছে বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শ্রীলংকার একটি প্রস্তাবে সরকারি পর্যায়ে চাল রপ্তানি করা হবে বলে জানান তিনি।
বুধবার সচিবালয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিপদকালীন সংকট মোকাবেলার প্রস্তুতি রেখে প্রাথমিকভাবে এক লাখ টন চাল রপ্তানি করা যাবে। তবে এর অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের না থাকলেও বিষয়টি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে রাশিয়ান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রাশিয়ান ফেডারেশনে বাংলাদেশের বাজার প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় তৈরি পোশাক, হিমায়িত খাদ্যসহ যেসব পণ্য রপ্তানি হচ্ছে তা আরো বাড়াতে শিগগিরই রাশিয়া সফর করবেন বলেও জানান তোফায়েল আহমেদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: