শিগগিরই জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই— জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ছয় মাসের জন্য সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, সংযুক্ত আরব-আমিরাত, ফিলিপাইন এবং কুয়েত থেকে ফার্নেস ও গ্যাস ওয়েল আমদানি করা হবে।
সরকারি পর্যায়ে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান থেকে আমদানি করা তেলের মূল্য দাঁড়াবে প্রায় ১১ হাজার কোটি টাকা বলে জানান তিনি।
এর আগে জ্বালানি আট লাখ ৪৪ হাজার টন আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
এছাড়া টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর ওপরে সেতু তৈরি, সৌদি আরব থেকে ২০ হাজার টন ইউরিয়া সার এবং ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা
কর্মীদের জন্য ৫টি দশ তলা ভবন নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।