বিশ্ববাজারে টিকে থাকতে দেশের শিল্পদ্যোক্তাদের প্রতিযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউট আয়োজিত বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নের সংশোধিত জিএসপি প্রকল্প বিষয়ক সেমিনারে তিনি একথা বলেন।
একই সঙ্গে শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে তথ্য, প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তৌফিক-ই-এলাহী। সেমিনারে দেশের তৈরি পোশাক শিল্প মালিকরা তাদের শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরা হয়।
এসময় শিল্পের উৎপাদন খরচ কমাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানান ব্যবসায়ীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: