বিমান পরিবহণ খাতের বাজার দখল করতে টেকসই শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব এবং প্রতিযোগিতামূলক সুযোগ-সুবিধা দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বিশ্বের দ্রুতবর্ধনশীল এই পরিবহণ খাতের সঙ্গে প্রতিযোগিতায় যেতে হলে ইন্ড্রাস্ট্রি এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। একইসঙ্গে সরকারের পক্ষ থেকে অপারেটরদের জন্য কার্যকর কর্মপরিবেশ দেয়ার কথা।
এসময় এওএবি'র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: