ডেসটিনির বিনিয়োগকারীদের আর্থিক দৈন্যের হাত থেকে রক্ষার জন্য ডেসটিনির বন্ধ সকল কার্যক্রম চালু করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আবেদন জানানো হয়।
এ সময় বলে প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা আরো বলেন, ডেসটিনির নামে সরকারি ট্যাক্স ও ভ্যাট অফিসসহ কারো বিরুদ্ধে টাকা আত্মসাতের কোনো অভিযোগ নেই, তাই কেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালকসহ এর ঊর্দ্ধতন কর্মকর্তাকে মুক্তি দেয়া হচ্ছে না তা বোধগম্য নয়।
তাই অবিলম্বে প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাদের মুক্তি দিয়ে ডেসটিনির সকল কার্যক্রম চালু করার দাবি জানান তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: