জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আবুল বারকাতের মেয়াদ শেষ হয়ে গেছে তাই ব্যক্তিগত অভিমান থেকে ব্যাংকটির সিএসআর কার্যক্রম বন্ধের অভিযোগ করেতে পারেন –জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সচিবালয়ে মাল্টিপারপাস ফান্ড বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, তাকে পুনর্বহাল না করে আওয়ামী লীগ সমর্থিত কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হবে।
এ সময় আবুল বারকাতের মন্তব্য ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রম বন্ধের কারণ তুলে ধরেন তিনি আরো বলেন, ‘এ মন্তব্যের ওপরে কোনো ধরনের মন্তব্য করতে আমার ইচ্ছেই হয় না। উনি (বারকাত) যেটা বলেছেন, আমার মনেও নেই। আমার মনে হয় ৫ বছর তাকে রেখেছি, যথেষ্ট।’
তবে জনতা ব্যাংকের বিদায়ী চেয়ারম্যান আবুল বারকাত বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধ করে অর্থমন্ত্রী নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, সুনামগঞ্জে নৌকাবাইচ প্রতিযোগিতায় টাকা চেয়ে না পাওয়ায় অর্থমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন।