শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে শাহজালাল ইসলামী ব্যাংকে মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক জনকল্যাণে যে অবদান রাখছে সেজন্য সাধুবাদ জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, দরিদ্র ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করে তাদেরকে ঊচ্চ শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ করে দেয়া হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়।
জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে অবদান রাখাসহ সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার কথা জানান ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ।
এসময় ৪৯৯ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন অর্থমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: