অর্থনীতি

এখনো ইলিশের দাম নাগালের বাইরে

ইলিশের দাম নাগালের বাইরে
ইলিশের দাম নাগালের বাইরে

বন্যার পানি নেমে যাওয়ার পর সরবরাহ বেড়েছে সবজির। ফলে পাইকারি বাজারে শাকসবজির দাম কমলেও ক্রেতারা এর সুফল পাচ্ছেন না। খুচরা বাজারে এখনো সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। অন্যদিকে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে যদিও তা এখনো মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে।

বাজার ভর্তি সবজি। ধুন্দল, পেপে, লাউ, করলা, শশা সবই আছে পর্যাপ্ত পরিমাণে। রাজধানীর কাওরান বাজারে পাইকারি আড়তে দুই দিনের ব্যবধানে সবজির দাম নেমে এসেছে প্রায় তিন ভাগের দুই ভাগে বলে জানান বিক্রেতারা।

কিন্তু পাশেই খুচরা বাজারের চিত্র ছিল একেবারেই ভিন্ন। দাম কমার কোনো সুফল ভোক্তারা পাচ্ছেন না। কোথাও বিক্রি হচ্ছে আগের দামে, আবার কোথাও আগের চেয়ে বেশি দামে জানান বাজারে আসা ক্রেতারা।

তবে মাছের সরবরাহ তুলমামূলক বাড়ায় দাম কিছুটা কমেছে। বিশেষ করে ইলিশের দাম প্রতি কেজিতে কমেছে দুই থেকে আড়াইশো টাকা।

কিন্তু দাম কিছুটা কমলেও তা এখনো সাধারণ মানুষের সাধ্যের বাইরে।

বিক্রেতারা বলছেন, আগামী কয়েক সপ্তাহ দাম ধীরে ধীরে আরও কমবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ