জাতীয় আয়কর দিবস আজ (সোমবার)। দিবসটি উপলক্ষে নেয়া হয়েছে নানা কর্মসূচি।
সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যা লি বের করে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব ভবনের সামনে র্যা লির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় উড়িয়ে দেন বেলুন ও পায়রা। পরে র্যা লিতে অংশ নেন অর্থমন্ত্রী।
র্যা লিটি মৎস্য ভবন, প্রেসক্লাব ও বিজয় নগর ঘুরে আবার রাজস্ব ভবনে গিয়ে শেষ হয়। 'আয়করে প্রবৃদ্ধি, দেশ ও জাতির সমৃদ্ধি' এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবার সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। আগামীকাল (মঙ্গলবার) থেকে বেইলি রোডের অফিসার্স ক্লাবে শুরু হবে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: