অর্থনীতি

সোনার দাম ভরিতে কমলো দেড় হাজার টাকা

স্বর্ণ
স্বর্ণ

আবারো কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরি ভালো মানের সোনার দর প্রায় দেড় হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুসের নির্বাহী কমিটির সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত মতে মঙ্গলবার থেকে এ মূল্য কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট প্রতি ভরি ভালোমানের সোনার দাম ১ হাজার ২২৫ ঢাকা কমিয়ে ৪৭ হাজার ১৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভালোমানের স্বর্ণ ছাড়াও অন্যান্য মানের সোনার দামও ভরিতে ১ হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকার মতো কমেছে। একইসঙ্গে প্রতি ভরি রূপার দাম কমেছে ৫৮ টাকা। নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৫ হাজার ৭২৩ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৩ হাজার ৬২৩ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৬ হাজার ৯৭৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে ২৫ হাজার ৭৮ টাকা ভরি হয়েছে।

সোমবার পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থ্যাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ১৮১ টাকা (প্রতি গ্রাম ৪০৪৫ টাকা), ২১ ক্যারেট ৪৫ হাজার ৪৬ টাকা ৩৬ পয়সা এবং ১৮ ক্যারেটে ৩৮ হাজার ৪৫৬ টাকা ২০ পয়সায় বিক্রি হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২৫ হাজার ৭৮ টাকায় বিক্রি হয়েছে।

বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ১ হাজার ১৬৬ টাকা থেকে কমে এক হাজার ১০৮ টাকা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ