অর্থনীতি

বর্ধিষ্ণু অর্থনীতিক দেশ গড়তে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

বাংলাদেশকে বর্ধিষ্ণু অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলতে এগিয়ে আসার জন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার। এই ফোরামের সাফল্য এই অঞ্চলের বাণিজ্য ও বিনিয়োগ প্রবৃদ্ধিকে বেগবান করতে বিশেষ অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বাংলাদেশসহ ২১ দেশের অংশগ্রহণে এ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, বিশ্ব মন্দার মধ্যেও বিগত দুই দশক ধরে বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে। এশিয়ার অর্থনৈতিক অগ্রযাত্রায় আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াতেও বিশেষ অবদান রাখছে।

বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে বেশি করে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

এদেশের উম্মুক্ত বাজার অর্থনীতি, দক্ষ জনশক্তি এবং কৌশলগত ভাল অবস্থানের সুবিধা নেয়ার কথাও তিনি।

বৈশ্বিক উন্নয়নের ধারনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ