অর্থনীতি

নতুন পে-স্কেল আগামী অর্থবছর থেকে কার্যকর: অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত
আবুল মাল আবদুল মুহিত

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী অর্থবছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বেতন কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে—এর পরে দ্রুততর সময়ের মধ্যেই সরকার এটি বাস্তবায়ন করবে বলেও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘নতুন পে-স্কেল আগামী অর্থবছরের জুলাই মাসে কার্যকর হবে। দেশে পে-কমিশন রিপোর্টের মাধ্যমে অনেক পরিবর্তন আসে, শুধু বেতনেই পরিবর্তন আসে না।’

জানা গেছে, বেতন-ভাতা প্রায় ৫০% পর্যন্ত বাড়তে পারে। এর সঙ্গে বাড়বে স্বাস্থ্য বীমাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও। বিদ্যমান বেতন কাঠামো ২০ ধাপ থেকে কমিয়ে ১০-১৫ ধাপে নামানোর প্রস্তাবও করবে নতুন বেতন কমিশন।

গত বছর জুলাই থেকে বাস্তবায়ন হওয়া ২০% মহার্ঘ ভাতা, নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার ব্যাপারেও প্রতিবেদনে সুপারিশ করা হতে পারে।

এর আগে সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সমাবেশ সম্পর্কে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তারা বর্ধিত ঋণ সহায়তা কর্মসুচি আরো বাড়ানোর প্রস্তাব করেছে।

তিনি বলেন, ‘বর্ধিত ঋণ সহায়তা কর্মসুচি আরো বাড়ানোর কথা বলছে তারা, তখন আমরা জিজ্ঞাস করলাম এতে কেমন খরচ বাড়বে। তখন তারা বলেন যে, আমরা খরচ বাড়াবো না, এ চুক্তির মধ্যেই বর্ধিত করা হবে। তবে আমার একান্ত সিদ্ধান্ত যে, আমি বর্ধিত করতে চাই না। আমি অন্য রকম সমঝোতাতে যেতে চাই।’

আগামী বাজেটে বিশ্বব্যাংক স্থানীয় সরকার উন্নয়নে পাঁচ কোটি ডলার সহায়তা দিবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়।

বর্তমানে দেশে ১৩ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এরমধ্যে চাকরিতে সক্রিয় রয়েছেন প্রায় ১১ লাখ।

উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের পহেলা জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ