অর্থনীতি

চামড়ার দাম বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি না হলে পাচারের আশঙ্কা

চামড়া
চামড়া

আন্তর্জাতিক বাজারে বর্তমানে চামড়ার দাম আগের বছরের চেয়ে বেশি— বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে দাম নির্ধারণ না করা হলে পাচারের আশঙ্কা থাকে বলে জানিয়েছেন হেদায়েতুল্লাহ আল মামুন।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশ টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এ বছর পশুর চামড়ার ন্যায্যমূল্য পাবেন সাধারণ মানুষ— এ কথা জানিয়েছে বাণিজ্যসচিব বলেন, সেইসঙ্গে ব্যবসায়ীরাও যাতে না ঠকে সেভাবেই চামড়ার দাম নির্ধারণ এবং পাচার রোধে সরকার সদা সতর্ক থাকবে।

আগামী ৩০ সেপ্টেম্বর সরকার ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে এবারের চামড়ার দাম নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

তবে ব্যবসায়ী বা সাধারণ মানুষ কেউই যাতে না ঠকে সে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যসচিব।

বিশ্ববাজারে এবার চামড়ার দাম ঘনঘন ওঠানামা করছে—এ অবস্থায় কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি, ট্যানারি মালিক সমিতি, চামড়া রপ্তানিকারক সমিতি আগে থেকেই চামড়ার দাম নির্ধারণ করতে দিতে নারাজ।

গতবছর প্রতি বর্গফুট চামড়া ৮০ থেকে ৮৫ টাকায় কিনেছেন ব্যবসায়ীরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ