ঈদ ও পূজাকে সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দিন আজ-মঙ্গলবার শেষ হয়েছে।
সময়ক্ষেপণ আর ভিড়ের ভোগান্তি ছাড়া বড় কোনো অনিয়মের অভিযোগ ছিল না এবার। শেষদিনে টিকিট প্রত্যাশীদের ভিড়ভাট্টাও ছিলো না খুব একটা।
ঈদের মাত্র ছয় দিন আগে স্টেশনের দৃশ্য ছিল ফাঁকা। আগাম টিকিট বিক্রির শেষ দিনে কিছু সময় দাঁড়িয়েই টিকেট পেয়ে খুশি যাত্রীরা।
স্টেশন ম্যানেজার মো. খায়রুল বশির জানান চাহিদা অনুযায়ী পর্যাপ্ত টিকেটের ব্যবস্থা থাকায় আগেভাগেই টিকেট বিক্রি শেষ হয়েছে।
এদিকে, রাজধানীর বাস টার্মিনালগুলোতেও নেই তেমন চাপ। এখনো পর্যাপ্ত টিকেট পাওয়া যাচ্ছে বলে জানায় কাউন্টার কর্তৃপক্ষ।
টার্মিনালগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টার্মিনালে বিভিন্ন স্থানে বাসানো হয়েছে গোপন ক্যামেরা। এছাড়াও সাদা পোশাকে কাজ করছে জানান গোয়েন্দা কর্মকর্তা মো. হাসানুজ্জামান হায়দার।