অর্থনীতি

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

 চামড়া
চামড়া

কোরবানির পশুর কাঁচা চামড়ার দর ঢাকায় প্রতি বর্গ ফুট গরুর চামড়ার দাম ৭০ থেকে ৭৫ টাকা এবং ঢাকার বাইরে থেকে আসা চামড়ার দাম পড়বে আরো ১০ টাকা কম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু তাহের।

মহিষের লবনযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম পড়বে ৩৫ থেকে ৪০ টাকা এবং খাসির চামড়ার দাম পড়বে ৩০ থেকে ৩৫ ও বকরির প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার রাজধানীতে চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠন বিএফএলএলএফএইএ, বিটিএ এবং বিএইচএসএমএ আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আবু তাহের বলেন, আন্তর্জাতিক ও দেশি বাজারের প্রকৃত অবস্থার ওপর ভিত্তি করেই এবার চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করার অজুহাতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে চামড়া নেয়া বন্ধ করে দিয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারের গেল কয়েক মাস ধরে চলমান মন্দার কারণে এবার চামড়ার দাম কম নির্ধারণ করা হয়েছে।

তারা বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর না করার কারণে ইউরোপের বড় বড় ব্যান্ডগুলো বাংলাদেশ থেকে চামড়া কেনা বন্ধ করে দিয়েছে। এ কারণে নেতিবাচক প্রভাব পড়েছে চামড়ার বাজারে।

আন্তর্জাতিক বাজারের মন্দাবস্থা এবং পাঁচার রোধে প্রশাসনের পর্যাপ্ত ব্যবস্থার কারণেই এবার চামড়া পাঁচার হবে না- বলে দাবি করছেন তারা।

যদিও গেল বছর প্রতিবর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল ৮৫ থেকে ৯০ টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ