অর্থনীতি

বেশি দামেও কাঁচা চামড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা

কাঁচা চামড়া
কাঁচা চামড়া

বেঁধে দেয়া দামের চেয়ে অনেক বেশি দাম দিয়েও লালবাগ পোস্তার কাঁচা চামড়া ব্যবসায়ীরা চামড়া পাচ্ছেন না। তাদের দাবি, গেল বারের চেয়ে প্রায় অর্ধেক কোরবানির পশুর চামড়া পেয়েছেন তারা। এর জন্য তারা দুষছেন ট্যানারি মালিকদেরকে।

ব্যবসায়ীরা বলছেন, কাঁচা চামড়া ব্যবসায়ীদের কম দাম বেঁধে দিয়ে, ট্যানারি মালিকরা বেশি দামে চামড়া কিনেছেন। এর পাশাপাশি পার্শবর্তী দেশ ভারতে চামড়া পাচারের আশংকাও করছি।

অন্যান্য বছর ঈদের এ সময়টাতে লালবাগ পোস্তার এই জায়গাগুলোতে চামড়ার কারণে, পা ফেলার জায়গা থাকে না। তবে এবার এ এলাকা প্রায় ফাঁকা।

যদিও এবার ১০% বেশি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। সে লক্ষ্যমাত্রা পুরণ তো হয়নিই, বরং গেল বারের চেয়ে অর্ধেক চামড়া নিয়েই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।

কিন্তু কেন এ হাল?

পোস্তার ব্যবসায়ীরা বলছেন, চামড়া শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো বাজার দরের চেয়ে, অনেক কম দাম নির্ধারণ করে দিয়েছিল। যার কারণে পোস্তায় চামড়া আসেনি। এ সুযোগে ট্যানারি মালিকরা নিজেদের এজেন্টের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বেশি দামে চামড়া সংগ্রহ করেছেন।

এদিকে, একে তো দাম কম, অন্যদিকে বাংলাদেশি পশুর চামড়া বিপুল চাহিদা আছে ভারতে। এ সুযোগে, পাচার হওয়ার আশংকাও করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, বেশি গরমের কারণে, দেশের বিভিন্ন এলাকায় লবণ দিয়ে কিছু চামড়া সংগ্রহ করে রাখা হয়েছে। ২/১ দিনের মধ্যে এসব চামড়া ঢাকায় আসবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ