আয়কর জমা দেয়ার সময়সীমা ২ নভেম্বরের পর আর বাড়ানো হবে না— জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। রোববার সকালে রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রকাশিত আয়কর নির্দেশিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোলাম হোসেন বলেন, আয়কর জমা দেয়ার নির্দিষ্ট সময়সীমা ৩১ সেপ্টেম্বর হলেও প্রতিবছরই তা বাড়ানো হয়। এবারও ব্যবসায়ীদের অনুরোধে দুই মাস বাড়িয়ে ২ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আগামী বছর থেকে সেপ্টেম্বরের মধ্যেই আয়কর জমা দেয়ার কাজ শেষ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।
আয়করের পরিধি বৃদ্ধি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী বছর আয়কর মেলা উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: