বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান।
সোমবার দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, এ সম্মেলনের সময় উন্নত দেশের ব্যবসায়ীদের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা আসবেন, এতে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে বিস্তর আলোচনার সুযোগ রয়েছে।
আগামী ২৫ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: