অর্থনীতি

একনেকে ৮টি প্রকল্প অনুমোদন

 একনেকে ৮টি প্রকল্প অনুমোদন
একনেকে ৮টি প্রকল্প অনুমোদন

আজিমপুর ও মতিঝিলের সরকারি কলোনির বর্তমান ভবনগুলো ভেঙে নতুন করে দশটি ২০ তলা ভবন নির্মাণ এবং সড়ক নিরাপত্তা জোরদারসহ আটটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় দুই হাজার ৮৮৭ কোটি টাকার এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এর পাশাপাশি মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যও প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬.৮৪%।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য সরকারি হিসেবে ঢাকা শহরে প্রায় তিন লাখ ফ্ল্যাট দরকার। কিন্তু বর্তমানে আছে মাত্র ১৫ হাজারের মত। তাই আবাসন সক্ষমতা বাড়াতে তিন ও চারতলা সরকারি ভবনগুলো ভেঙে ২০ তলা করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, প্রথম পর্যায়ে আজিমপুর ও মতিঝিলের সরকারি কলোনির ভবনগুলো ২০ তলায় উন্নীত করা হবে। এখানে মোট ফ্ল্যাট হবে ৯৮৮ টি। এতে ব্যয় হবে প্রায় ৩৪২ কোটি টাকা।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা, ঢাকা-জয়দেবপুর ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ, হাওড় এলাকায় বন্যা ব্যবস্থাপনা, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কর্মসূচি সম্প্রসারণসহ মোট আটটি প্রকল্প অনুমোদিত হয়েছে একনেক সভায় বলে জানান মন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রী জানান, সবচেয়ে বেশি দুর্ঘটনাপরায়ণ ১৪৪টি ব্ল্যাক স্পটে সংস্কার কাজ করা হবে। এতে দুর্ঘটনার সংখ্যা অনেক কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে, পরিকল্পনা মন্ত্রী মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যও তুলে ধরেন। সেপ্টেম্বরে দেশে সার্বিক মুল্যস্ফীতি হয়েছে ৬. ৮৪%, আগস্টে যা ছিল ৬.৯১%।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ