বাংলাদেশের পোশাক শিল্পে নানা প্রতিকুলতা ও সঙ্কট মোকাবেলা করে বিশ্ব বাজারে তাদের অবস্থান আবারো সুদৃঢ় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে তৈরি ডেনিমের পণ্য বিশ্ববাজারে আরো প্রসারিত করতে শুরু হওয়া দ্বিতীয় ডেনিমস অ্যান্ড জিনস এক্সপো উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় বিজেএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজা ধ্বসের ঘটনায় এ শিল্পে ধ্বস নামলেও সেই সঙ্কট কাটিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পোশাক শিল্প।
এদিকে, চীনের পর দ্বিতীয় বৃহত্তম ডেনিম বা জিন্স উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে বাংলাদেশ।
এবারে এক্সপোতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান , শ্রীলংকা, জার্মানি, চীন এবং ব্রাজিলসহ বিভিন্ন দেশের ২৪টি কোম্পানি তাদের পণ্য ও সংশ্লিষ্ট মেশিনারি প্রদর্শনে অংশ নিয়েছে।