অর্থনীতি

ক্ষুদ্রঋণ দিয়ে গরিব মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব নয়

পিকেএসফের আয়োজিত আলোচনা সভা
পিকেএসফের আয়োজিত আলোচনা সভা

কেবল ক্ষুদ্রঋণ দিয়ে গরিব মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে দারিদ্র্য দূরীকরণের পদক্ষেপ নেয়ার পরামর্শ তাদের।

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ) আয়োজিত আলোচনা সভা তারা এ কথা বলেন।

দেশের অর্থনীতিতে গ্রামীণ অর্থনীতি গুরুত্বপূর্ন ভূমিকা রাখে উল্লেখ করে একে আরও শক্তিশালী করার পরামর্শ দেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান।

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে শুধু গ্রাম ভিত্তিক নয় বাড়ি কিংবা ঘর বা ব্যক্তি ভিত্তিক উদ্যোগ নিতে হবে। আর এসব উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকও সহায়তা করবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর।

গত দুই বছরে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় দেশের অর্থনীতিকে চাঙ্গা উল্লেখ করে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শান্তি বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ