বিনিয়োগের পরিবেশ বিরাজ করায় উন্নত দেশের বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত আঙ্কটাডের দ্বি-বার্ষিক বিনিয়োগ সম্মেলন উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, উন্নত বিশ্বের বেসরকারিখাতে বিপুল অর্থ থাকলেও তা সৃজনশীল খাতে বিনিয়োগ হচ্ছে না বিধায় উন্নয়নশীল দেশগুলো কাঙ্খিত উন্নয়ন অর্জনে ব্যর্থ হচ্ছে।
আঙ্কটাড সম্মেলনে উন্নত বিশ্বের বেসরকারিখাতের বিপুল সম্পদ বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগের জন্য আহ্বান জানান মন্ত্রী। এতে ইতিবাচাক সাড়া মিলেছে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: