বাজারে শীতের শাক-সবজির সরবরাহ বাড়লেও দাম এখনও বেশ চড়া। ফুলকপি, বাধাকপি ও শালগমসহ বিভিন্ন রকমের শাক-সবজিতে বাজার এখন ভরপুর। তবে এর বাড়তি সরবরাহও সস্তি দিতে পারছে না ক্রোতাদের।
খুচরা বিক্রেতাদের দাবি, প্রচুর সরবরাহ থাকলেও পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে তাদের। তবে ২/১ সপ্তাহের মধ্যে দাম কিছুটা কমে আসবে।
এদিকে, অস্থিরতা বাড়েছে চালের বাজারেও, এক সপ্তাহে চালের দাম প্রতিকেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। তেল, পেয়াজ, আদা-রসুন ও মুরগীসহ বেশি কিছু নিত্য পণ্যের দাম নিম্নমুখী।
তবে ক্রেতারা সস্তি পাচ্ছেন মাছের বাজারে। রুপালী ইলিশ, রুই ও কৈ-পাবদাসহ বিভিন্ন মাছের পর্যাপ্ত সরবরাহের কারণে দামও অনেকটা কমেছে। মাছের সরবরাহ বাড়ায় প্রতি কেজিতে দাম কমেছে গড়ে এক থেকে দু'শো টাকা।
কোরবানির ঈদের পরপর চাহিদা কমে যাওয়ায়, কমেছে মুরগীর দামও। তবে এতে লোকসান দিতে হচ্ছে বলে দাবি অনেক ব্যবসায়ীর।
এছাড়াও কমেছে পেয়াজ-রসুন, আদা তেল ও ডালের মত আমদানি নির্ভর পণ্যের দামও।