পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের বর্তমান অবস্থান প্রমাণ করে, নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত সঠিক ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্প্রসারণ কাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হরতালে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও মূলত আর তা পালিত হয় না। শুধু এর সহিংসতা থেকে বাঁচতে কিছু মানুষ ঘর থেকে বের হন না।
পরে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স ঘুরে দেখেন অর্থমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: