অর্থনীতি

অর্থনৈতিক প্রবৃদ্ধি-বিনিয়োগে আকৃষ্ট করতে বাণিজ্য অবকাঠামো প্রয়োজন

আইসিসি
আইসিসি

অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি এবং বিনিয়োগ আকৃষ্ট করতে বাণিজ্য অবকাঠামো নিশ্চিত করার পরামর্শ দিলেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। রোববার রাজধানীতে সোনারগাঁওয়ে ‘বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধার: এশীয় পরিপ্রেক্ষিত’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তারা এ বক্তব্য তুলে ধরেন।

একইসঙ্গে অর্থনৈতিক মন্দা যেন আবার ফিরে না আসে, সেজন্য আর্থিক খাতে সুসাশন, জবাবদিহিতা ও শক্তিশালী নীতিমালা করার পরামর্শ দেন তারা।

দক্ষিণ এশীয়ার বিভিন্ন দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সারা বিশ্বের বিভিন্ন দেশের বাবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের নিয়ে, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার করতে, আন্তর্জাতিক চেম্বার অব কর্মাস এই সম্মেলেনের আয়োজন করেছে।

সম্মেলনে আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিতুয়ি বলে, উন্নয়নশীল দেশগুলো অতিমাত্রায় বিদেশি বিনিয়োগের দিকে তাকিয়ে থাকে। বাণিজ্যিক অবকাঠামো নিশ্চিত না হলে, বিনিয়োগকারিরা আগ্রহী হন না।

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক নিয়ে হতাশা ব্যক্ত করেন মুখিসা কিতুয়ি বলেন, অনেক আশা নিয়ে গঠিত হলেও, এ অঞ্চলের বাবসা-বাণিজ্যের মাত্র ৫% হয় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে।

নেপাল, ভুটান, মিয়ানমারের বাণিজ্যমন্ত্রীরাও কনফারেনসে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।

এ অঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুরোকে জোরদার করার আহ্বান জানান নেপালের বাণিজ্যমন্ত্রী সুনিণ বাহদুর থাপা।

এ সময় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেন, উন্নত দেশগুলো সুষম উন্নয়নের কথা বলে। তারা শুল্কমুক্ত পণ্য প্রবেশাধিকারের কথা বললেও, বাস্তবে তা দেয় না।

নেপালের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা কাজে লাগাতে, ভারতের সঙ্গে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ