অর্থনীতি

স্বল্পোন্নত ১২টি দেশ বৈঠকে বসছে মঙ্গলবার

বৈঠক
বৈঠক

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত ১২টি দেশ তাদের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য আগামীকাল ঢাকায় বৈঠকে বসছে। সোমবার রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।

মেজবাহউদ্দিন বলেন, ২০১১ সালের ইস্তাম্বুল ঘোষনা অনুযায়ী ২০২১ সালের মধ্যে বিশ্বের ৪৮ স্বল্পোন্নত দেশের মধ্যে থেকে অর্ধেকটি দেশের মধ্যম আয়ের দেশে পরিণত হবার কথা রয়েছে।

সে লক্ষ্যে এসব দেশের বর্তমান অগ্রগতি পর্যালোচনা এবং আর্থিক সঙ্কট মোকাবেলায় করণীয় ঠিক করতে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার পর বৈদেশিক সাহায্য এবং রপ্তানিতে শুল্কমুক্ত অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ইআরডি সচিব। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী শুধু স্বল্পোন্নত দেশগুলোই এসব সুবিধা পেতে পারে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ