গত ২৪ বছরে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় রপ্তানি বেড়েছে দ্বিগুণের চেয়ে কিছু বেশি তার বিপরীতে শ্রীলঙ্কার রপ্তানি বেড়েছে ১৩ গুণ বাংলাদেশে। সোমবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআয়ের সঙ্গে শ্রীলঙ্কার ব্যবসায়ী প্রতিনীধি দলের বৈঠকে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, ১৯৯০ সালে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় ১ কোটি ২৪ লাখ ডলারের রপ্তানি বিপরীতে সেখান থেকে আমদানি হয়েছিল ৫০ হাজার ডলারে পণ্য। ২০১৩ সালে এসে বাংলাদেশের সে রপ্তানি বেড়ে দাড়িয়েছে ২ কোটি ৬৮ লাখ ডলারে। তবে একই সময়ে বাংলাদেশে শ্রীলঙ্কার রপ্তানি বেড়ে দাড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ ডলার।
দুই দেশের এ বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে শ্রীলঙ্কার প্রতিনিধিদলের কাছে আহ্বান জানায় এফবিসিসিআই।
এর পাশাপাশি দুই দেশের পারস্পারিক বাণিজ্য বাড়াতে শ্রীলঙ্কার ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানায় বাংলাদেশের ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠন।