কেরানীগঞ্জে দুইটি জেলখানা নির্মাণের জন্য ৪০৬ কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আফম মোস্তফা কামাল বলেন, এ প্রকল্পের আওতায় পুরুষ ও মহিলাদের জন্য আলাদা দুইটি কারাগার নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২১টি জেলায় বিদুৎ বিতরণ ব্যবস্থা শক্তিশালীকরণ, রাজশাহী বিসিক শিল্প নগরী সম্প্রসারণ, ঢাকা জেলার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার নির্মাণ, ভোলার লালমোহনে ঝুঁকিপূর্ণ অংশে নদী তীর সংরক্ষণসহ বুয়েটের অধিকতর উন্নয়নের জন্য প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার অনুমোদন দেয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: