অর্থনীতি

বাড়ছে বৈদেশিক বিনিয়োগ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী

অভ্যন্তরীণ বিনিয়োগ কমছে আর সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়ছে—উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মালয়েশিয়া, দুবাইসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ীরা অর্থ সরিয়ে নিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।

প্রায় এক ঘণ্টার আলোচনায় বাংলাদেশে বিনিয়োগ সহায়তায় আগামী ৫ বছরের পরিকল্পনা তুলে ধরেন তারা। বিশেষ করে পরিবহন ও বিদ্যুৎ খাতে সহায়তার করার আগ্রহ প্রকাশ করেন তারা। এসময় দেশের বেসরকারি খাতে বিনিয়োগ সহায়তারও আগ্রহ প্রকাশ করেন তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাব অর্থমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ বিনিয়োগ কমেছে বাড়ছে বৈদেশিক বিনিয়োগ।

রাজনৈতিক কারণ এ অবস্থার তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

এর আগে পাট ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুট গুডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি।

এ সময় তারা পাটজাত পণ্য রপ্তানি প্রণোদনার অর্ন্তভুক্ত করা, লাইসেন্স ফির ওপর ১৫% ভ্যাট প্রত্যাহারসহ বেশ কিছু দাবি তুলে ধরেন অর্থমন্ত্রীর কাছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইবিএইউবি-এ পালিত হলো ‘শেখ রাসেল দিবস’

আবার দাম কমেছে স্বর্ণের

জুয়েলারি পণ্য অর্থনীতিতে নতুন দিগন্ত উম্মোচন করবে: এফবিসিসিআই সভাপতি

গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে বিজিএমইএ, আইজি ও আয়াত এডুকেশন

‘চায়না-বাংলাদেশ বাণিজ্য সহজীকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ