দেশের প্রতিটি যুবকেন্দ্রের সমন্বয়েই দেশে আন্তর্জাতিক যুবকেন্দ্র নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ট্রানজিট নিয়ে দেশের মানুষ আগে ভীত হলেও ট্রানজিটকে বর্তমানে উন্নয়নের মাইলফলক বলে মনে করা হচ্ছে।
ন্যাশনাল সার্ভিসের আওতায় আপাতত সবাইকে আনা যাচ্ছে না— উল্লেখ করে তিনি বলেন, এর পরিসর পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় সম্প্রসারিত করা হবে।
পরে এ বছর দেশের বিভিন্ন জেলার ১৫ জন যুব উদ্যোক্তাকে জাতীয় যুবপদক দেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: