দেশের ব্যাংকিংখাতের উন্নয়ন সর্বোপরি অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংকারদের সংগঠন (এবিবি) আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
গভর্নর আক্ষেপ করে বলেন, দ্রুত মুনাফা অর্জন করতে গিয়ে ব্যাংকগুলো বিভিন্ন অনিয়মের জালে নিজেদের জড়িয়ে নিচ্ছে।
এ সময় ঋণপ্রদানে বৈচিত্র্য না আসা ও এক্ষেত্রে সঠিক মনিটরিং না থাকায় ঋণখেলাপীদের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্কটও তুলে ধরে আতিউর রহমান গ্রাহকসেবার মান বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সৃজনশীলতা প্রয়োগে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: